গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাটে রক্তদান শিবির - The News Lion

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাটে রক্তদান শিবির

 


দি নিউজ লায়ন;  করোনা কালে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুরে পৌরসভার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন, পাশাপাশি এইদিন এই শিবিরেই অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করা হয় পৌরসভা পক্ষ থেকে। 


মূলত করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার এই উদ্যোগ। এই দিন উপস্থিত ছিলেন  চন্দ্রকোনার নবনির্বাচিত বিধায়ক অরূপ ধাড়া, রামজীবনপুর পৌর সভার প্রশাসক নির্মল চৌধুরী সহ প্রমুখ। ওই শিবিরের উদ্বোধন করে চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া বলেন রামজীবনপুর পৌরসভার এই উদ্যোগ খুব ভাল উদ্যোগ ।তিনি সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.